আওয়ামী লীগ শাসনামলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশ ছেড়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে থাকা কায়কোবাদ গত ১ জানুয়ারি নিজ জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তার নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
শুধু নিজ উপজেলা নয় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা কুশল বিনিময় করতে আসেন। দীর্ঘ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লা থেকে দল বেঁধে প্রিয় এই নেতার সাথে দেখা করতে আসেন ও কুশল বিনিময় করেন।
শুক্রবার ফজরের নামাজের পর তার মামার বাড়ি উপজেলার জাহাপুর ইউনিয়নের বইড়াকুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি তার নানা-নানি ও স্বজনদের কবর জিয়ারত করেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
এ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জনগণের উপচে পড়া আন্তরিকতা ও ভালোবাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিভূত ও মুগ্ধ হন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘আওয়ামী লীগ না থাকলেও দেশে লুটপাট চলছে’
নিয়ম মেনে রোজা রাখতে পারবেন ডায়াবেটিস রোগীরাও