সাময়িক স্থগিত রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।

আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হওয়ার কথা ছিল। ওই বিজ্ঞপ্তিতে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে ভর্তিচ্ছুদের আবেদন করার কথা বলা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত