আবাসন নিশ্চিতের দাবিতে ঢাবিতে প্রতীকী অনশন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ থেকে শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চলে। 

ছাত্রীরা বলছেন, সীমাহীন আবাসন সংকটে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বেশ কয়েকবার দাবি এবং আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধান আসেনি। এবার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানান।

এদিকে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত