হাসনাত আবদুল্লাহ বললেন

নির্ধারিত তারিখেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা করিনি। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ও সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। যেখানে সরকার থেকে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু তা নেওয়া হয়নি। তাই আমরা এ বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়েছি। কিন্তু সরকার যেহেতু নিজেই দায়িত্ব নিয়েছে সব রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষণা করবে।

গতকাল বুধবার কুমিল্লা জেলা শহরে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ সমর্থনে জনসংযোগ শেষে শহরের টাউন হল মাঠে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে পুলিশ লাইনস থেকে শুরু, কান্দিরপাড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে জনসংযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে এই প্রোক্লেমেশন অব রেভ্যুলেশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় এবং ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ...এই ঘোষণাপত্রে জনমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত