বারদীতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনাসভা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিত করন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বারদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আ. রহমান মুন্সি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সহ সভাপতি বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাই টিভির সিনিয়র সাংবাদিক মো. ইউসুফ আলী, বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, থানা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আমজাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ মাস্টার, সহ সভাপতি আ. সাত্তার সাবেক মেম্বার, ইউনিয়ন সহ সভাপতি করিম মেম্বার, যুগ্ম সম্পাদক মো. নাছির মেম্বার, মো. পনির মুন্সি, মো. জামাল হোসেনসহ বারদী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত