গোলাম পরওয়ার বললেন

ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার না করে প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা একটা কাল যুগ পার করেছি। যাদের রক্ত ও চোখের পানির বিনিময়ে আমাদের এই অর্জন তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। একটি অবাদ অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে।

গতকাল শুক্রবার গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি জেনারেল বলেন, ভোট কাটাকাটি করে নির্বাচন করার পরিকল্পনা বাদ দিন। আসুন একটা গ্রহণযোগ্য সময়ে সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করুন। মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। নতুন করে দেশ স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলামী একটি সুদ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত