ভয়াবহ দুর্ঘটনার ধকল সামলে জাতীয় দলে ফিরেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। কিছুদিন আগে শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। শট খেরতে গিয়ে বারবার আউট হয়েছেন। সিডনিতে দুই ইনিংসে ৯৮ বলে ৪০ আর ৩৩ বলে ৬১ রান করেন।।তার এই ভিন্নধর্মী ব্যাটিং দেখে অবাক নন রবিচন্দ্রন অশ্বিন। বরং তিনি পান্তকে দিয়েছেন দারুণ টিপস।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘আমি একটা কথা শুনতে শুনতে বেড়ে উঠেছি যে “তোমাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।” সিডনিতে সে দুই ধরনের ইনিংস খেলেছে। শরীরের সব জায়গায় বল লাগার পরও ৪০ রান করেছে। কিন্তু ওর সেই ইনিংস নিয়ে সবচেয়ে কম কথা হবে। এটা খুবই অন্যায়। দ্বিতীয় ইনিংসে সে বেপরোয়া ব্যাটিংয়ে ফিফটি করেছে, তা নিয়ে প্রশংসায় ভাসানো হচ্ছে। সবাই ওর প্রথম ইনিংস ভুলে গেছে এবং দ্বিতীয় ইনিংসের প্রশংসা করছে।’
অশ্বিন বলেছেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে, পান্ত রক্ষণাত্মক শট খেলতে গিয়ে আউট হয় না বললেই চলে। ডিফেন্সে সে বিশ্বের অন্যতম সেরা। ডিফেন্স করা এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সে নরম হাতেই তা করে ফেলে। আমি তাকে নেটে বহুবার বল করেছি, কিন্তু আউট করতে পারিনি। বল ওর ব্যাটের কিনারায় লাগে না, সে এলবিডব্লুও হয় না। রিভার্স সুইপ-স্লগ সুইপ থেকে শুরু করে সব ধরনের শট খেলতে পারে।’
এরপরই ২৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারকে প্রতি ম্যাচে সেঞ্চুরি করার টোটকা দেন অশ্বিন, 'পান্ত এখনো তার সক্ষমতাকে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। সে যেসব শট খেলে, সবই খুব ঝুঁকিপূর্ণ। ওর যে রক্ষণাত্মক কৌশল, সেটার ওপর ভরসা রাখলে সে প্রতি ম্যাচেই ২০০ বল খেলবে। ব্যাপারটা হলো উপায়টা তাকেই খুঁজে বের করতে হবে। সেটা করতে পারলে প্রতি ম্যাচেই ১০০ রান করবে।’
পরিবার, বন্ধু-বান্ধবদের সামনে ১ রান করতে না পারায় হতাশ স্মিথ
সৌদি আরবে ফুটবলারদের স্ত্রী-স্বজনদেরকে যৌন হয়রানির অভিযোগ
নাম না করে হাথুরু-সাকিবকেই দায়ী করলেন তামিম