ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৯টি মামলা করাসহ ৭৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি ট্রাফিক বিভাগ গত রবিবার অভিযান চালিয়ে এ জরিমানা করে। গতকাল সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
