বাঁধাকপি না ফুলকপি কোনটি উপকারী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ এএম

শীতকালে অনেক সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপির জনপ্রিয়তা অনেক। নানাভাবে এই দুই কপি খাওয়া যায়। পুষ্টিগুণে দুই কপিই অন্যান্য।

কী আছে

ফুলকপিতে রয়েছে ভিটামিন সি, কে এবং ভিটামিন বি-৬। অন্যদিকে ভিটামিন সি এবং ভিটামিন কে-তে ভরপুর বাঁধাকপি। সঙ্গে দুটিতেই আছে প্রচুর ফাইবার। ফুলকপি এবং বাঁধাকপি দুটিই ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কম ক্যালোরি সবজির মধ্যে অন্যতম দুই কপি।

বাঁধাকপি

১ কাপ বাঁধাকপি থেকে ২২ ক্যালোরি শক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানোর কাজে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে এই সবজি হলো কিছু অ্যান্টিঅক্সিডেন্টের ভা-ার। তাই নিয়মিত বাঁধাকপি খেলে যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা করতে পারবেন, তা

বলাই বাহুল্য!

ফুলকপি

শরীরকে ডিটক্স করার কাজে ফুলকপির জুড়ি মেলা ভার। এমনকি দেহে প্রদাহের প্রকোপ কমাতে চাইলেও নিয়মিত এই সবজি খেতে পারেন। তবে এখানেই শেষ নয়, এই সবজিতে রয়েছে অত্যন্ত উপকারী ফাইবারের ভা-ার। আর এই উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। এমনকি ফুলকপি খেলে ওজনকেও অনায়াসে স্বাভাবিকে রাখতে পারবেন। তাই খাদ্য তালিকায় ফুলকপি ও বাঁধাকপি দুটোই রাখতে পারেন।

এ ছাড়া ক্যানসার প্রতিরোধী যৌগে ভরপুর ফুলকপি ও বাঁধাকপি দুটিই। ফুলকপির পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। বাঁধাকপির ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ সুস্থ রাখে হৃদযন্ত্র।

ফুলকপি এবং বাঁধাকপির মধ্যে লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। তাই এই দুইয়ের মধ্যে কোনো একটিকে এই যুদ্ধে বিজেতা ঘোষণা করা সম্ভব নয়। বরং সুস্থতার জন্য এই দুটি সবজির পদই মাঝে মধ্যে পাতে রাখতে হবে। তাতেই সুফল মিলবে হাতে নাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত