প্রিন্স বললেন

শুধু দেশে নয়, বহির্বিশ্বেও জিয়াউর রহমানের অবদান রয়েছে

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি জাতীয় উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির লক্ষে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আজ রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় জিয়া জন্মোৎসবের দ্বিতীয় দিনে হালুয়াঘাটে দিনব্যাপী শহীদ জিয়ার ওপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে ধারা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ, বিকেলে হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে মাদরাসার ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, মহিলাদের ঘরোয়া খেলা ও শীতবস্ত্র বিতরণ, সন্ধ্যায় হালুয়াঘাট উত্তর বাজারে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তাদের মধ্যে অন্যতম। শহীদ জিয়ার পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। তবে তিনি শক্ত হাতে দক্ষতা ও সফলতার সঙ্গে সঙ্গে সব সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল রাজনীতিবীদ ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তার সফলতার মূল ভিত্তি ছিল দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং গণমুখী পদক্ষেপ। তার ওপর যখনই গুরুদায়িত্ব এসেছে, তখন তিনি দেশ ও জনগণের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এজন্যই তিনি সফল হয়েছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ডুবন্ত দেশকে উন্নয়ন ও স্বনির্ভরতার মহাসড়কে টেনে মূলভিত্তি স্থাপন করেছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও তার অবদান রয়েছে।

এসব অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মওলানা আলী আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত