মুগ্ধ ও ফাইয়াজের ব্যবহৃত জিনিসপত্র ঢাবিকে হস্তান্তর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ সংরক্ষণের জন্য শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার (ফারহান ফাইয়াজ)-এর ব্যবহৃত জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ¦ শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব জিনিসপত্র গতকাল রবিবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত