বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সম্পর্কে দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম(৫৭)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান। তিনি জানান, সন্ধ্যার দিকে প্রাইভেট কারযোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। এসময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক