গাজীপুরের কালীগঞ্জে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় কালীগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মো. কাউসার আহমেদ কাজল ও কালীগঞ্জ পৌর যুবদলের ১ নম্বর সদস্য মো. জাহিদুল ইসলাম মানুর উদ্যোগে আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোলাইমান আলম, উদ্বোধক ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ আহমেদ, পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানসহ কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথি অনুষ্ঠানে সব ক্রীড়া অনুরাগী, ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তি ও অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একটি আদর্শ দেশ গড়তে প্রতিটি যুবকের ক্রীড়া ও কর্মের দিকে মনোযোগী হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে সবাইকে খেলাধুলায় মনোনিবেশ ঘটাতে হবে। একমাত্র খেলাধুলাই পারে যুবকদের নেশাসহ সব অপকর্ম থেকে ফিরিয়ে আনতে।
