দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুইজন আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করে। 

আটকরা হলেন— দাউদকান্দি উপজেলার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মো. ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

পুলিশ তাদের কাছ থেকে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি ও  নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত ছিল বলে জানতে পেরেছি। তাদের নিকট আরও অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত