আইএমএফের ঋণছাড়ের সিদ্ধান্ত আরও পেছাল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় ওঠার কথা ছিল। তবে সংস্থাটির বোর্ড সভা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশের জন্য ঋণ ছাড়ের বিষয়টি পিছিয়ে যাচ্ছে। তবে আগামী ১২ মার্চ আইএমএফের বোর্ড সভায় উঠতে পারে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আইএমএফের কার্যক্রম এক মাস বন্ধ ছিল। মূলত এ কারণেই বোর্ড সভার সময়সূচিতে পরিবর্তন এনেছে সংস্থাটি। এ ছাড়া ডলার দর বাজারে ছাড়ার বিষয়ে সংস্থাটি থেকে চাপ ছিল। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে বাজারের কাছাকাছি চলে আসছি।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, আইএমএফর চতুর্থ কিস্তি পেতে বেশ কিছু শর্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত