মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ওই রায়ের বিরুদ্ধে আজহার আপিল করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে খালাস দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেন।
ফের দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
দুই মাসের মধ্যে বাংলাদেশে আসার ইচ্ছা ফিফা সভাপতির