হিলিতে আলুর দাম আরও কম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৬ এএম

শীতকালীন মৌসুমে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে। বিশেষ করে বেসামাল পরিস্থিতিতে থাকা আলুর দামে স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে আমদানি বাড়ায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় আলুর কেজিতে কমেছে ১০ টাকা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে আলুর দাম কমেছে। দাম কমে প্রতি কেজি আলু ১৪ থেকে ১৮ টাকা বিক্রি হচ্ছে। এর মধ্যে সাদা জাতের ক্যারেজ আলু ১২ থেকে ১৪ টাকা ও  লাল বর্ণের রোমানা জাতের আলু বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা।  এ ছাড়া লাল বর্ণের দেশীয় গুটি আলু বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি দরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত