গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যা মামলার আসামি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার এবং সম্প্রতি ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগে জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ের সামনে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
