একযুগ পর রঞ্জিতে প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিরাট কোহলির। কারণটাও সবার জানা, সাম্প্রতিক সময়ে নিজের হারিয়ে খোঁজা ফর্ম পেতেই ঘরোয়া ক্রিকেটে খেলতে নামছেন। দিল্লির হয়ে রেলওয়ের বিপক্ষে ম্যাচের আগে এবার কোহলি দ্বারস্থ হলেন পুরনো কোচ সঞ্জয় বাংগারের। সিমেন্টের স্ল্যাব ব্যবহার করে শিষ্যকে অফ স্ট্যাম্পের বাইরে লাফিয়ে ওঠা বল সামলানোর কৌশলগত টোটকা দিতে দেখা গেছে বাংগারকে।
কোহলির সঙ্গে সঞ্জয় বাংগারের সম্পর্ক অনেক পুরনো। ২০১৪ থেকে ২০১৯ সাল বাংগারের চোখের সামনেই তারকা থেকে মহাতারকা বনেছেন কোহলি। সেই সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেংগালুরুর কোচ হিসেবে একসঙ্গে কাজ করেছেন দুজন। ২০১৯ বিশ্বকাপ পরবর্তী সময় জাতীয় দলের দায়িত্ব ছাড়েন বাংগার। তার বদলে বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচ করা হয়।
কোচ নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানা যায় ওই সময় বাংগারের অনেক প্রশংসা করেন কোহলি। ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরির অধিকাংশই বাংগারের অধীনে থাকাকালীন সময়ে হাঁকান কোহলি। তাইতো নিজের এমন দুঃসময়ে কৌশলগত সমস্যা শুধরে নিতে পুরনো গুরুর দ্বারস্থ হলেন এ মহাতারকা। এবার কৌশল শুধরেই ৩০ জানুয়ারি রঞ্জি খেলতে নামবেন কোহলি।
আফগানী আজমতের মাথায় বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মুকুট
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ভারতের সঙ্গেই প্র্যাকটিস বাংলাদেশের!