সোমবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় জাগ্রত বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাগ্রত বাংলাদেশ সভাপতি, দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, উম্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি, জাগ্রত বাংলাদেশের সাগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ শাহ, প্রচার সম্পাদক সৈয়দ মো. বেলাল হোসাইন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক নবী হোসেন, আবু হায়দার মো. সিদ্দিকুর রহমান, জীবন চৌধুরী, মো: কবির হোসেন, মো. মাহাবুব আলোম, এস এম কমর উদ্দিন, সোয়েব চৌধুরী, রজিনা বেগম, রফিক আহম্মেদ, ইউনুস তালুকদার, মো. মজিবুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য জনমানুষের প্রত্যাশাপূরণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ দেশের মানুষের প্রধান দাবি তাদের ভোটের অধিকার ফিরে পাওয়া। কিন্তু আমার দেখতে পাচ্ছি যখনই আমরা ভোটের কথা বলি তখনই কিছু উপদেষ্টার গায়ে জ্বালা-পোড়া শুরু হয়ে যায়।’
দোয়া ও মিলাদ মাহফিলে জয়নুল আবদীন ফারুকের রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, জয়নুল আবদীন ফারুকের আজকের এই অবস্থার জন্য ফ্যাসিবাদী সরকার দায়ী। কারণ আওয়ামী অপশক্তির নির্মম অত্যাচার নির্যাতনের শিকার জয়নুল আবদীন ফারুক।
