নতুন ফরম্যাটে হওয়া চ্যাম্পিয়নস লিগে লিগ পর্বের শেষ রাউন্ডে আজ একই সঙ্গে মাঠে নামবে ৩৬ দল। অর্থাৎ শেষ রাউন্ডে একই সঙ্গে মাঠে গড়াবে ১৮ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে ৯ দলের। আজ বিদায় নেবে আরও তিনটি দল। সেই তিন দলের তালিকায় থাকতে পারে ম্যানচেস্টার সিটি, পিএসিজর নামও! চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের ২৫ নম্বরে অবস্থান সিটিজেনদের। আজ ক্লাব ব্রুজের বিপক্ষে জয় না পেলেই লিগ পর্ব থেকে বিদায় নেবে পেপ গার্দিওলার দল। পিএসজির ম্যাচ স্টুটগার্টের সঙ্গে লুইস এনরিকের দল হারলে অন্য দলের ম্যাচের ফলাফলের ওপর ভাগ্য নির্ধারিত হবে প্যারিসের ক্লাবটির।
তিন দল বিদায় নেবে বাকিরা টিকে যাবে তাতে যে ম্যাচের গুরুত্ব কমে গেছে বিষয়টি এমনও নয়। সেরা আটে থাকতে পারলে সরাসরি মিলবে শেষ ষোলোর টিকিট। এখন পর্যন্ত লিভারপুল আর বার্সেলোনা বাদে আর কারও সেরা আটে থাকা নিশ্চিত হয়নি। তাই আজ কোনো দলের মূল লড়াইটা হবে সেরা আটে থাকার জন্য তো কোনো দলের অন্তত সেরা ২৪-এ থাকার। ড্র করলেও বিদায় নিতে হবে তাদের। কারণ সিটির পয়েন্ট ৮, ১০ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে অবস্থান স্টুটগার্টের। পিএসজির পয়েন্ট ১০। যদি স্টুটগার্টের সঙ্গে পিএসজি হেরে যায় তখন স্পোর্টিং সিপি, ম্যানসিটি ও ডিনামো জাগরেবের ওপর নির্ভর করবে পিএসজির সেরা ২৪-এ থাকা না থাকা।
