টঙ্গীতে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার একটি কারখানার লিফট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টায় টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আনোয়ারুল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানার শ্রমিক আনোয়ারুল সোমবার রাতে লিফটে নামার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে গুরুত্বর আহত হন। পরে কারখানা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। এ ব্যাপারে জানতে প্রতিষ্ঠানটির মালিক গোলজার আহমেদ চৌধুরীর মোবাইলফোনে ফোন দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানা ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে আনোয়ারুল ইসলাম নামে কারখানা শ্রমিক আহত হয়ে পাশের ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত