দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেছেন, আমি আপনাদের সবাইকে বলব, সবার আগে লক্ষ রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সঙ্গে আমরা যারা কাজ করছি তারা দুর্নীতিগ্রস্ত কি না। এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের আকাক্সক্ষা হলো একটা ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠিত হোক। সেই ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন করতে হলে সর্বক্ষেত্রে দুর্নীতি নির্মূল করতে হবে। কিন্তু তা নির্মূল হবে কি না, সেটা মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারব। তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা।
×
