আশুলিয়ায় ছয়টি ইটভাটাকে ৩৬ লাখ টাকা অর্থদণ্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৩৬ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুনের নেতৃত্বে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার দিনব্যাপী আশুলিয়ায় বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পরিবেশের ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ছয়টি ইট ভাটার মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুইটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে পরিচালিত ইট ভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এদিকে অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত