মুন্সীগঞ্জে চিকিৎসা সেবা কোস্ট গার্ডের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন দুস্থ ও নিম্নআয়ের মানুষকে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন গজারিয়া মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ৫৪৪ জন অসহায়, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।

তিনি আরও বলেন, ওই মেডিক্যাল ক্যাম্পেইনে নেতৃত্ব দিয়েছেন সার্জন লে. কমান্ডার জেসমিন আক্তার এবং সার্জন লে. কমান্ডার আহামেদ রিফাত তাহমিদ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত