আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ছাত্রদল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের থানারপুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন কাচারি এলাকায় গিয়ে মিছিল শেষে পথসভায় মিলিত হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম শুভ, শহর ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রোমান হোসেন, যুগ্ম-আহ্বায়ক আশরাফুজ্জামান অভি, যুগ্ম-আহ্বায়ক রাজিব হাসান নকিব, যুগ্ম-আহ্বায়ক তাহামিদুর রশিদ, ছাত্রদল নেতা কাউসার রাফি, শামীম আলম, তানভীর হাসান জয়, রাফসান রাফি, আল রিয়াদ, মো. সানি শেখ, মো. নিলয়, মো. জিহাদ, পারভেজ হোসেন প্রমুখ।
পর্দা উঠল অমর একুশে বইমেলার 