সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন কর্মসূচি চলার মধ্যে আবারও সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তারা। এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মাহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ বলেন, শনিবার বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক অবরোধ করব বলে ঘোষণা দিয়েছিলাম। এর অংশ হিসেবে এখন আমরা আপাতত ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করেছি। শিক্ষার্থীরা আসছে, পরে আমরা মহাখালী, গুলশানে রাস্তা এমনকি উত্তর সিটি করপোরেশনের এলাকার বিমানবন্দরের রাস্তাও বন্ধ করতে পারি।
এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।
তবে শিক্ষার্থীরা বলছেন, যেকোনও মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়া হয়েছে এমন ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে।
রূপগঞ্জে পলিথিনে মোড়ানো ২০ ককটেল উদ্ধার
সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মানবে না