কুয়াশার চাঁদরে মোড়ানো রাজধানী ঢাকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম

ঘন কুয়াশার চাঁদরে মোড়ানো রয়েছে রাজধানী ঢাকা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে, লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া মাঘের শেষের ঘন কুয়াশার কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ি, বনশ্রী, আফতাবনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর এমন চিত্র দেখা গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে যায় পুরো শহর। সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল ৯টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের।

এর আগে এক পূর্বাভাসে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত