সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮ এএম

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত