কমলগঞ্জে পূর্ব বিরোধে যুবক খুন, আটক ৭

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে মধু মিয়া (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মধু মিয়া রাজকান্দি বড়খোলা এলাকার দুরুদ মিয়ার ছেলে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারছড়া অফিসের সামনে মধু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার দিলিপ কৈরী ও রিপন কৈরীসহ কয়েকজনের। কথা কাটাকাটির একপর্যায়ে মধু মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মো. দুরুদ মিয়া ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ৭ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত