বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৮টি পদের বিপরীতে ১৫টি পদেই বিজয়ী হয়েছে বদিউজ্জামান বদুর নেতৃত্বাধীন প্যানেল।
অন্যদিকে স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের পক্ষে বিএনপি নেতারা জোরেশোরে মাঠে নামলেও ফলে ভরাডুবি হয়েছে। মহানগর বিএনপির সাবেক নেতা বদিউজ্জামান বদু -এর নেতৃত্বাধীন হোসিয়ারি মালিক ঐক্যজোট মনোনীত প্যানেল থেকে ১৫ জন বিজয়ী হয়েছেন। সাধারণ গ্রুপে ১১ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে চারজন বিজয়ী হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল থেকে শুধুমাত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতেহ হোসিয়ারির মালিক ফতেহ মো. রেজা রিপন সাধারণ গ্রুপে বিজয়ী হয়েছেন এবং অ্যাসোসিয়েট গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী সোবহান তালুকদার ও বিল্লাল হোসেন বিজয়ী হয়েছেন।
