হাতিয়া থেকে মাদক নগদ টাকাসহ কোস্ট গার্ডের হাতে আটক ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম

‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে নোয়াখালীর হাতিয়া থেকে ১২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ৬১ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল রবিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন হাতিয়া উপজেলার এমপির পুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওই এলাকা থেকে মাদক পাচারকালে কোস্ট গার্ড অভিযানিক দল মো. আয়াত হোসেনকে (৪০) ১২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, তিনটি হুক্কা এবং ৬১ হাজার টাকাসহ আটক করা হয়। তিনি উপজেলার পশ্চিম লক্ষিদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোক্তাদির হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, পরে জব্দ আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত