ঝিনাইদ‌হে আ. লী‌গের তিন চেয়ারম্যান কারাগারে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামী লীগের আলোচিত তিন চেয়ারম্যান অপা‌রেশন ডে‌ভিল হান্ট থে‌কে নি‌জে‌দের বাঁচা‌তে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ সদর আমলী আদালতে নাশকতার মামলায় স্বেচ্ছায় হাজির হ‌য়ে জা‌মিন প্রার্থনা কর‌লে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগা‌রে প্রেরণ ক‌রেন।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাড়িতে গত ৪ আগস্ট অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় আদাল‌তে হা‌জির হ‌য়ে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম জা‌মিন প্রার্থনা কর‌লে আদালত তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত