বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের সৌজন্য বৈঠক

কুড়িগ্রামে সিসি ক্যামেরা সরল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ এএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার মুখে গতকাল মঙ্গলবার বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের সীমান্ত  সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বেলা সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বিজিবির সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রংপুর অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার।

সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংহসহ দুই বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য বৈঠকে সার্বিক আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত