সিএমপি'র সাবেক কমিশনার গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম

চট্টগ্রাম মেট্রোললিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আজ বুধবার দুপুরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের বর্তমান কমিশনার হাসিব আজিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হওয়ার ঘটনায় চান্দগাঁও থানায় হওয়া একটি মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত