বইমেলায় পাওয়া যাচ্ছে ইউশা রহমানের ‘অন্তর্লোকে অবগাহন’ 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ইউশা রহমানের কাব্যগ্রন্থ ‘অন্তর্লোকে অবগাহন’। কাব্যগ্রন্থে লেখকের লেখনী পাঠককে জীবনের গভীরতর অর্থের সন্ধান দেয়। এটি একটি মননশীল এবং হৃদয়স্পর্শী কাব্যগ্রন্থ, যা ইতোমধ্যে সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোচনায় এসেছে।

ইউশা রহমান বলেন, কাব্যগ্রন্থের কিছু কবিতায় অন্তর্লোকের চিন্তা, অনুভূতি ও কল্পনার নানারূপ মিলন এবং দ্বন্ধ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কবিতাগুলোতে ব্যক্তিগত স্মৃতি, প্রকৃতির রূপক এবং আত্ম- অনুসন্ধানের নানামুখী চিত্রায়ণ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

বইটিতে ‘অনন্ত প্রবাহ’ ‘মুক্তির নির্যাস’ ‘জীবনবীক্ষণ’ শিরোনামে কবিতাগুলোতে  জীবনের চিরন্তন যাত্রা, আত্মিক বিচ্ছেদ ও মিলনের অভিজ্ঞতার প্রতিফলন যেমন রয়েছে তেমনি জীবনের ক্ষণিকতা ও মৃত্যুর চিরন্তনতার বিপরীতে স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আধ্যাত্মিকতা ও দর্শনের সূক্ষ জগৎ উন্মোচন করে। ‘অন্তর্লোকে অবগাহন’ বইটি প্রকাশ করেছে ‘জাগতিক’ প্রকাশন। বইমেলায় ৫৫১-৫৫২ নং স্টলে এটি পাওয়া যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত