আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নৌবাহিনীর সাফল্য

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ এএম

সৌদি আরবের মক্কায় গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। গ্রুপভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্য অংশগ্রহণ করেন এবং দুটি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন। পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করেন। মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত