নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রেমিট্যান্স মেলা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স মেলা ২০২৫’। এবারের রেমিট্যান্স মেলার প্রতিপাদ্য হচ্ছে : ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। এই মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধিতে প্রবাসীদের উৎসাহ দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক যৌথভাবে এই মেলার আয়োজন করছে। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, চতুর্থ রেমিট্যান্স মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত