নড়িয়া উজেলার কলুকাঠি এলাকায় অবস্থিত ‘মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায়’ অভিযান পরিচালনা করছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় ১০ প্রজাতির ৩১টি বন্যপ্রাণী জব্দ করা হয়। গতকাল রবিবার বিকেলে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বন্যপ্রাণীগুলো জব্দ করা হয়।
বন্যপ্রাণীগুলোর মধ্যে ১টি ভল্লুক, ১টি মিঠাপানির কুমির, ১টি বার্মিজ অজগর, ৮টি শজারু, ২টি মেছো বিড়াল, ২টি বন বিড়াল, ২টি কালিম পাখি, ১০টি ঘুঘু, ২টি টিয়া ও ২টি বালিহাঁস।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘বন্যপ্রাণী সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ করা দ-নীয় অপরাধ। তাই এখান থেকে ১০টি প্রজাতির ৩১টি বন্যপ্রাণী জব্দ করা হয়।’
