ববির উপাচার্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে গোপন সিন্ডিকেট ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ তুলে বাসভবনের গেট ভেঙে ফেলার ঘটনায় ১৭ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এতে অজ্ঞাতনামা ২০-২৫ জন ববি শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। গত শনিবার রাতে বরিশাল বন্দর থানায় অভিযোগ দেন ববির সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন। এ খবর জানাজানির পর গতকাল রবিবার একদল শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে ৬ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। এ দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত শুক্রবার বিকেলে ববি ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের বাসভবনের সামনে দুই ঘণ্টা বিক্ষোভ শেষে গেট ভেঙে ফেলেন একদল শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দেওয়া পাঁচ দফা হচ্ছে ববি প্রশাসন থেকে থানায় দেওয়া অভিযোগ ৬ ঘণ্টার ভেতর প্রত্যাহার, অবিলম্বে সিন্ডিকেট মেম্বারদের নাম প্রকাশ ও আওয়ামী ফ্যাসিস্টদের বাদ দিয়ে ববি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত