সিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার আরও ৩২

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম

চট্টগ্রাম নগরে গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১৭  ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন— ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য   মো. ইসমাইল (৬০),   কোতোয়ালী থানা ওলামালীগের সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের ওরফে মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), মো. জাহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), সাইফুল ইসলাম (৪৭), আরমান হোসেন ওরফে আরমান হাজারী (২৫),  মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ  মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), মো.  সোহেল রানা (২৪), রবিউল  হোসেন (৪২), মো. কামরুল হাসান হৃদয় (২০), মো. রাজন  হোসেন (২৪), মো. নাজমুল  হোসেন (৪৩), মো. মনিরুলহক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮), মো. নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), মো. আলম শাহ (৫২), মো. আকবর  হোসেন খোকন (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সেলিম ওরফে বাদশা (৪০), উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক  মো. সোহেল (৩৭),  মো. গিয়াস উদ্দিন (৩৭), বাউরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.  বেলাল উদ্দিন (৫০) ও  বড়উঠান ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধর (৫২)। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত