অপারেশন ডেভিল হান্ট: আখাউড়ায় আ. লীগের দুই নেতা আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে মোহাম্মদ নুরুল আলম (৬৪) এবং  মো. মাসুদ মিয়া (৪৪) নামে দুই আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযান পরিচালনা করে দুপুরে ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. নুরুল আলম উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের খারকোট গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। তিনি সাবেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এদিকে দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল হক ভূঁইয়ার ছেলে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য  মো. মাসুদ মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ও রাতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়ন ও  পৌরশহরের সড়ক বাজার এলাকায়  অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তাররা বিস্ফোরক আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী যেই হোক সবাইকে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত