মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেছে। কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নকীব উদ্দীন খান ও সচিব ডা. সিরাজী মুনিরা চৌধুরী। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দা মঞ্জুয়ারা সুলতানা, যুগ্ম সচিব অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মর্জিনা ইয়াসমিন, হাসিনা পারভীন খান, মুহাম্মদ ইমরুল কবীর ও আবু হেনা মোহাম্মদ হাসানুজ্জামান।
নতুন নির্বাচিত কমিটি ২০২৫ থেকে ২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। নির্বাচনটি মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এটি ফাউন্ডেশনের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে নেতারা মনে করছেন।
