ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদ্দুজ্জামান সেলিম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম

ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত পৌনে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ২৭১ ভোট। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই অভিনেতা ও পরিচালক। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। এর মধ্যে ৪৪৬ জন ভোট প্রয়োগ করেছেন। নির্বাচনে সহ-সভাপতি পদে রাশেদা আক্তার লাজুক ২৮৬, ফিরোজ খান ২৭৪ ও সকাল আহমেদ ২১৩ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন ২৫৬ ও দীন মোহাম্মাদ মন্টু ২৪০।

অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান ২৫৩, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন ২২৬, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি ২৫৩, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ ২৬৮, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া ২২৩, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত ২২১ ও দফতর সম্পাদক সাইদ রহমান ২৯৫ নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন- সাগর জাহান ২৮৪, চয়নিকা চৌধুরী ২৬৯, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ২৬৪, গীতালি হাসান ২৩৯, লিটু করিম ২২৮, শিহাব শাহীন ২২৮ ও হাসান রেজাউল ২২৩।

উল্লেখ্য, নির্বাচিতরা আগামী দুই বছর ডিরেক্টরস গিল্ডের দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত