আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০ এএম

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিরঞ্জন চন্দ্র দেবনাথকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দান করে। গত ২০ ফেব্রুয়ারি তিনি এ পদে যোগ দেন। আইসিবিতে যোগ দেওয়ার আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো), বেসিক ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নিরঞ্জন চন্দ্র দেবনাথ ১৯৯৭ সালে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন ফেলো মেম্বার (এফসিএমএ)। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস থেকে সিজিএমএ এবং সিএমএ ডিগ্রি অর্জন করেন। তিনি আইবিবির একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েট। নিরঞ্জন চন্দ্র দেবনাথ দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত