দীর্ঘ ইনজুরি আর খারাপ সময় কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে এবার তিনি দেখালেন নিজের দক্ষতা। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে বিরল ‘অলিম্পিক গোল’ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। যেন ফিরে গেছেন নিজের রূপে।
রবিবার রাতে ডি লিমেইরার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে নেইমারের সান্তোস। ম্যাচের ২৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন নেইমার। সেটা ছিল কর্নার কিক। নেইমার সেই কিক নেওয়ার আগে প্রতিপক্ষ দর্শকরা তাকে উত্যক্ত করছিল। সেটাই হয়তো তাতিয়ে দেয় নেইমারকে।
কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি ডি লিমেইরার গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে দেন ব্রাজিল তারকা। কর্নার কিক থেকে অন্য কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই জালে বল পাঠানোকে বলে অলিম্পিক গোল। নেইমারের সেই দর্শনীয় গোলের পর গ্যালারি মেতে ওঠে তার বন্দনায়।
দেখুন নেইমারের সেই অলিম্পিক গোলের ভিডিও:
এরপরও বাবরকে কোহলির সঙ্গে তুলনা করবেন? – প্রশ্ন শোয়েবের
বাবর-রিজওয়ানরা আজ বাংলাদেশের সমর্থক