জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। দলটির পক্ষে সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করে আসছে বিএনপি। এবার সরকারের পক্ষ থেকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে বিএনপি।
গতকাল সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী একদিনের এই কর্মসূচি করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকা-ে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
রিজভী বলেন, ‘দিবসটি উপলক্ষে বিএনপির ঢাকায় যেমন কর্মসূচি রয়েছে, সকালে বনানী সেনা কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া অনুষ্ঠান হবে এবং একই সঙ্গে সারা দেশে জেলা-মহানগরে বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে। আলোচনা সভাটি হবে বিকাল সাড়ে তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।’
