জনপ্রশাসন মন্ত্রণালয়

৯ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ এএম

নয় মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, ঢাকা ম্যাস রিপিট ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত