‘বিদেশি কবিদের মধ্যে রবীন্দ্রনাথ সর্বাধিক জনপ্রিয়’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ এএম

গতকাল রাজধানীর হাতিরপুলে রবীন্দ্র গ্রন্থাগারে অনুষ্ঠিত এক খামখেয়ালী সভার ৬১তম আড্ডায় রবীন্দ্র গবেষক, অনুবাদক ও সম্পাদক অধ্যাপক তোং ইউ ছেন চীনে রবীন্দ্র সাহিত্যের জনপ্রিয়তার স্বরূপ তুলে ধরতে বলেন, বিদেশি কবিদের মধ্যে রবীন্দ্রনাথ সর্বাধিক জনপ্রিয়।

খামখেয়ালী সভার ৬১তম আড্ডার বিষয় ছিল ‘চীনে রবীন্দ্র-চর্চা’। প্রধান আলোচকের আলোচনায় চীনা ভাষায় প্রকাশিত রবীন্দ্র সমগ্রের প্রধান সম্পাদক ও অনুবাদক অধ্যাপক তোং ইউ ছেন এ কথা বলেন। আড্ডার সভাপতিত্ব করেন অধ্যাপক শফি আহমেদ। আড্ডায় আরও উপস্থিত ছিলেন, খামখেয়ালী সভার ভারপ্রাপ্ত সভাপতি চিত্রশিল্পী আবদুল মান্না, খামখেয়ালী সভা ট্রাস্টের অন্যতম সদস্য রবীন্দ্রসংগীত শিল্পী মকবুল হোসেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই, কবি ও লেখক হরষিত বালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীম দত্ত, লেখক ও গবেষক ড. হালিম দাদ খান, অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন এবং খামখেয়ালী সভার সদস্য ও শিক্ষার্থীরা।

অধ্যাপক তোং ইউ ছেন চীনে রবীন্দ্রনাথের জনপ্রিয় হওয়ার কারণ হিসেবে বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য পাঠ করে চীনের পাঠক অভিভূত হয়, লেখককে জানতে গিয়ে তারা তার থেকেও বেশি বিস্মিত হয়। তার জীবন ও দর্শন তাকে পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী করে দেয়। অধ্যাপক তোং ইউ ছেন জানান, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার অনূদিত রবীন্দ্র সাহিত্য তো বটেই, তার সম্পাদিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, কবির চিত্র-রবীন্দ্রনাথ ঠাকুরের পেইন্টিংস, হুসপারস ফ্রম দ্য হার্ট’ প্রভৃতি বইও পড়ানো হয়ে থাকে।

আড্ডায় অধ্যাপক তোং ইউ ছেনের বক্তব্য ইংরেজি ভাষায় ভাষান্তরিত করেন অধ্যাপক ইয়াং হুই। পরে উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলা ভাষায়। অধ্যাপক শফি আহমেদের প্রশ্নের জবাবে, অধ্যাপক তোং জানান তিনি বর্তমানে চীনা ভাষায় রবীন্দ্র জীবনী রচনা করছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত