ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধ চর্চা এবং বিকাশে বর্তমান সরকার বহুমাত্রিক প্রকল্প হাতে নিয়েছে। সে লক্ষ্যে সারাদেশে ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। এ দেশে বিগত সময়ে ইসলামি সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। ধর্মকে কেন্দ্র করে একটি রাষ্ট্রে কোনো প্রকার বৈষম্য চলতে দেওয়া যাবে না। আজকের এই শিশু-কিশোরই আগামী দিনের জাতির কর্ণধার। তারাই দেশকে নেতৃত্ব দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনের তরুণরা এ দেশের চেহারা বদলে দেবে। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। বিজ্ঞপ্তি
×
